সোমবার , ৭ অক্টোবর ২০২৪, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সাড়ে ৪৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৭, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট ও সুনামগঞ্জ থেকে ৪৮ লাখ ৬০ হাজার ১৮০ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারে নি বিজিবি। সোমবার এই দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন জায়গা থেকে বিজিবি ভারতীয় চিনি, লেহেঙ্গা, শাড়ী, চকলেট, অলিভ ওয়েল, বাটার, গরু, মোটরসাইকেল সহ বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল ৪ হাজার ৭০ কেজি ভারতীয় চিনি, ১৩ পিস লেহেঙ্গা, ৭ পিস শাড়ী, বিভিন্ন প্রকার ৬ হাজার ৬৫৪ পিস চকলেট, ৮৮ বোতল অলিভ ওয়েল, ১৬৪ পট বাটার, ৮ টি গরু, Yamaha R15 V4 মোটরসাইকেল ১ টি, ৪ হাজার ২৬০ কেজি বাংলাদেশী রসুন, ১৩৫ কেজি শিং মাছ সহ অন্যান্য চোরাচলানী মালামাল আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৬০ হাজার ১৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ লাখ ৬০ হাজার ১৮০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।