শনিবার , ৮ জুলাই ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে যুবলীগের তারুণ্যের জয়যাত্রার সমাবেশ সফল করতে আসছেন কেন্দ্রীয় নেতারা

ডেস্ক রিপোর্ট
জুলাই ৮, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকাল ৩ ঘটিকায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে  তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,  সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ রেজাউল কবির, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শামীম আহমেদ ভিপি, সভাপতি সিলেট জেলা যুবলীগ, মুশফিক জায়গীরদার, সাধারণ সম্পাদক সিলেট মহানগর যুবলীগ, সভায় সভাপতিত্ব করবেন আলম খান মুক্তি, সভাপতি সিলেট মহানগর যুবলীগ, সঞ্চালনা করবেন শামীম আহমদ, সাধারণ সম্পাদক সিলেট জেলা যুবলীগ।

সমাবেশকে সফল করতে যথাসময়ে সিলেটের রেজিস্টারি মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাাদক শামিম আহমদ,মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার।

উল্লেখ্য, তারুণ্যের জয়যাত্রা সমাবেশটি সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে অনুষ্টিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।