শনিবার , ১০ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১০, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জান ও মালের ক্ষতি সাধনের প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, ছাত্র-জনতার সফল গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে কতিপয় দুষ্কৃতকারী কর্তৃক রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের জান ও মালের ক্ষতি সাধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমরা স্পষ্ট করে সিলেটবাসীকে বলে দিতে চাই, বাংলাদেশে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিছু দুষ্কৃতকারী ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ও অর্থনৈতিকভাবে বিপদে ফেলতে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও ভাঙচুর করছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতি তৈরি করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এমসি কলেজ শাখার বৃক্ষরোপণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এমসি কলেজ শাখার বৃক্ষরোপণ

সিলেটের সমন্বয়ক তানভির আহমদ কনকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন শাবিপ্রবির সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, মো. হাফিজুল ইসলাম, মো. নাসিম ও কেন্দ্রীয় সহ সমন্বয়ক ফয়সাল হোসেন।

এছাড়া এদিন সকালে এমসি কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন তারা। সেখানে কলেজ সমন্বয়ক মেহরাব হাসান, মাজেদ আহমেদ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেড ডিভিশনের ৭ জন বিচারপতির পদত্যাগের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।