সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৪৯ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবা ও ১৪২ বোতল বিদেশী মদসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৮৪৯ বোতল ফেনসিডিল সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব। সে গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা মো. কামাল আহমেদ (৪২)। এছাড়া এদিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
বুধবার সকালে সিলেটের ওসমানীনগর থেকে ৭ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। তারা হলেন- যশোরের মো. জিয়ারুল ইসলাম (৪৬) ও মো. রহিম বাদশা (৪৫)। আর ওইদিন ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ ওই এলাকার বাসিন্দা রতন কাজীকে (৪২) আটক করে।
তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিউর রহমান সোহেল। ।
