বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ‘বিজয়ের উল্লাসে,তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৯, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এসময় তিনি বলেন, মধ্যম আয়ের দেশে উত্তোরণে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। সময়ের চাহিদা মত চলতে না পারলে অনেক শিক্ষারই গুরুত্ব থাকেন না। আধুনিক তথ্য- প্রযুক্তির জ্ঞানে আলোকিত ব্যক্তিরাই আগামীতে দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে।

আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। বিবর্তনের ধারায় তারুণ্যের অবদান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, তথ্যপ্রযুক্তি, চতুর্থ শিল্পবিপ্লব তাঁর আলোচনায় স্থান পায়।

সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেলোয়ার হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তামিম আদনান ও সিলেট সরকারি মহিলা কলেজের মালেকা খাতুন সারা। জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ, স্কাউট ও ছাত্র প্রতিনিধিবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রারাম্ভে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।