রবিবার , ৩ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মার্চ ৩, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া (চাঁদ শ্রীকোণা) গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি বাহুবল সদর থানায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন।

তিনি বলেন- আবুল হোসেন তাঁর মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাঁর লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস পুলিশের হেফাজতে রয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।