শুক্রবার , ৯ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৯, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সিলেটে বাজার মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। শুক্রবার নগরের সকল বাজারে তারা বাজার মনিটরিং করেন। এছাড়াও এদিন তারা আন্দোলনের সময় নিহতদের পরিবারের খোঁজ খবর নেন, আহতদের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা অভিযান এবং টাফিক নিয়ন্ত্রণের কাজও করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন, আমরা সকল সমন্বয়ক টিমকে দ্রব্য মূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং করা, নিহতদের পরিবারের খোঁজ খবর নেওয়া, আহতদের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা অভিযান এবং যেহেতু দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক না হওয়াতে আমরা সবাইকে ট্রাফিক নিয়ম মানতে সাহায্য করাসহ দেশে শৃঙ্খলা বাস্তবায়নে মাঠে থাকতে আহবান করেছিলাম। আমাদের আহবানে সাড়া দিয়ে সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় থাকছে। শহরের বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিং করেছে। শিক্ষার্থীদের এসব কাজে সকলকে সহযোগিতা করার আহবান করছি। রাষ্ট্র সংস্কারে শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।