মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে উপজেলার মিনাটিলা বিওপি’র সীমান্তবর্তী এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপি’র সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১ টি Diana 340 N-TEC Premium Air Rifle অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।