রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ধারালো অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ধারালো অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার বিকেলে সিলেট নগরের কাষ্টঘর এলাকা থেকে ঐ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ ফাঁড়ি।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মেদিরাবাদ গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. জুয়েল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার সরিজপাড়া গ্রামের মো. এফাজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল ইসলাম সুমন। এরমধ্যে জুয়েলের বিরুদ্ধে ৩টি মামলা ও সুমনের বিরুদ্ধে ৫টি চুরি ও ছিনতাই মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, কাষ্টঘর এলাকা থেকে ধারালো চাকুসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন থানায় আছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।