মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মাল আটক

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২২, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোম ও মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, সোমবার ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৭০২ পিস ভারতীয় শাড়ী, ১ হাজার ৭৪ পিস সানগ্লাস, ৬২৯ মিটার মকমল থান কাপড়, ৩৮৭ বোতল অলিভ অয়েল, ২ হাজার ৪১১ পিস সাবান, ১ টাটা ট্রাক, ১৬ বোতল মদ, ৪ টি বিয়ার, ১ হাজার ১৮৫ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ২১ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৫৭০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।