বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিলেটের সকাল রিপোর্ট ::
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারিছ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হারিছ আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার মৃত বাহাদুর আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে চৌখিদেখি পয়েন্ট এলাকায় দ্রুতগামী দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারিছ আলীর মৃত্যু হয়। আহত অপর যাত্রী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা দুটি চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।