মঙ্গলবার , ১১ জুলাই ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডেঙ্গুতে নতুন ৫ রোগী শনাক্ত

সিলেটের সকাল রিপোর্ট
জুলাই ১১, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে নতুন করে আরও ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও জেলা সিভিল সার্জন কার্যালয়। যাদের মধ্যে দুইজন সিলেট ও তিনজন হবিগঞ্জের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ জনে দাঁড়িয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিলেট মহানগর ও জেলার মধ্যে জানুয়ারি থেকে এ পর্যন্ত ৯৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ১২, মহানগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ও জেলার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন : সিলেটের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

এদিকে, নগরীর মধ্যে গত কয়েকদিন ধরে সিটি কর্পোরেশনের টিম নিয়মিতভাবে এডিস মশার লার্ভার সন্ধান চালাচ্ছে। সম্প্রতি নগরীর ২৬ নং ওয়ার্ডের ২টি স্থানে ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের কয়েকটি স্থানে লার্ভা পাওয়া যায়। এছাড়া সোমবার (১০ জুলাই) ২৬ নং ওয়ার্ডের ৬টি স্থানে ও রাগীব-রাবেয়া হাসপাতাল এলাকায় একাধিক স্থানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।