সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিক নেতারা৷ সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে ঘোষণার ৬ ঘণ্টার মাথায় এই ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহার করেন শ্রমিক নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
আরও পড়ুন : সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
এর আগে মঙ্গলবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল করতে দেওয়া ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতারের এই দুই দফা দাবিতে এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
