সিলেটে জুয়া খেলার সামগ্রী সহ ২০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ও শনিবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর মধ্যে শুক্রবার রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকার মারজান আবাসিক হোটলের সামনে থেকে ৫ জন ও শনিবার ভোররাতে এয়ারপোর্ট এলাকার ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান- আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- শাহ আলম (৪৭), রিপন আহমদ (৩২), নুরুল ইসলাম (৪০), মাসুম আহমদ (৩৪), মো. আলম মিয়া (২৬), আব্দুল হান্নান (৫২), আলাল মিয়া (২৮), সোহেল খান (২৯), শিপন মিয়া (৫৪), মো. শফিক (৩৮), আব্দুল আলী (৩৮), ফকরুল ইসলাম (৪০), সাবেল আল-আমিন (৩০), তাজুল আহমদ (৩৮), মো. দুলাল মিয়া (৪৬), ইকবাল হোসেন (৪৫), মামুন মিয়া (৩৭), জিয়াউর রহমান (৩৪), ইউসুফ মিয়া (২৬) ও আবুল হোসেন (৫১)।
