সিলেটে অনলাইন তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে তাদেরকে সিলেট নগরের কালিঘাট থেকে আটক করা হয়।
বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন-সিলেট নগরের ছড়ারপাড়েরর মো. মঞ্জু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (১৯), মহাজনপট্টির তিক্ত দাসের ছেলে মিশু দাস (১৮), বালুচরের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. আব্দুল কাদের (৩৯), মিরবক্সটুলার মৃত তোতা মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৪), মাছিমপুরের শান্ত খানের ছেলে মো. আকাশ খান (১৯), ছড়ারপাড়েরর আব্দুল খালেকের ছেলে মোস্তাক আহমদ (৩৫)।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে সিলেট নগরের কালীঘাটস্থ সামিরের ঘরে অভিযান পরিচালনা করে ৬ জনকে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। এসময় ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলায় ব্যবহৃত ৩ টি খাতা, ৩ টি কলম, ৩ টি ছোট স্কেল, একটি ক্যালকুলেটর ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
