সিলেটে গত ১৬ দিনে চিহ্নিত ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১০টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের তোপখানার মৃত আব্দুল গফ্ফারের ছেলে আব্দুল করিম, সিলেট সদরের কুয়ারপাড়ের মো. জিবু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৫), শেখঘাটের মো. মনাফ হোসেন মনার ছেলে মো. সাহেদ হোসেন (২০), নগরের বাগবাড়ীর মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. জাকির হোসেন (৩৩), মৃত আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩১), মোকদ্দছ আলীর ছেলে শরিফ আহমদ, হাবিবুর রহমান আবুলের ছেলে ইমরান আহমদ দুলাল (আওয়ামীলীগ নেতা) (৩০), আব্দুর রশিদ ওরফে আবু মিয়ার ছেলে হাবিল আহমদ (২৮), মো. জজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৯), মো. বাচ্ছু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩৫), মৃত আব্দুর রবের ছেলে মো. শুয়েব আহমদ (২৯) ও তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)।
পুলিশ জানায়, গত ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাকারীদের হেফাজত হতে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়। উক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ছিনতাই মামলা রয়েছে। ইতোমধ্যে উল্লেখিত গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
