সিলেটে আর্ন্তজাতিক নৃত্য দিবস পালিত হয়েছে। সোমবার বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগ ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক নৃত্য দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহিদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।
পরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলঞ্জনা দাশ জুইয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিপ্লকলা একাডেমীর সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত ও বিশিষ্ট কবি-লেখক তুষার কর।
এসময় বক্তারা বলেন, নৃত্য মানুুেষর মন এবং মেধাকে বিকেশিত করে। একমাত্র নৃত্যের দেহ-ভঙ্গিমার মাধ্যমে মনের সকল ভাব প্রকাশ করা সম্ভব। তবে সাধারণ প্রকাশ-ভঙ্গির চেয়ে নৃত্য ভঙ্গির মধ্যে ছন্দ, তাল এবং লয় থাকে ।
