সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ম্যানেজার সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও হোটেলের ম্যানেজরা মো. ওহাব মিয়া(২৩)।
পুলিশ জানায়, বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) হোটেলের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
