বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান আটক

জকিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই চিনির চালান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-১৯। বুধবার দুপুরে একটি বালু ভর্তি ট্রাক তল্লাশি করে সিলেটের সুরমা-বাইপাস সড়ক থেকে ট্রাকটি আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল।

বিজিবি জানায়, বুধবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি বালু ভর্তি ট্রাক জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দলের সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় সুরমা-বাইপাস সড়ক থেকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি পাওয়া যায় এবং তা জব্দ করা হয়।

জব্দকৃত চিনি শুল্ক অফিসে জমা দেয়ার প্রস্তুতি চলছে জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো.আসাদুন্নবী। তিনি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।