সোমবার , ৪ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৪, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

#নিসচার প্রতিবেদন

সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা অক্টোবর মাসে বেড়েছে। এমাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় আর কম সুনামগঞ্জ জেলায়। আজ সোমবার (৪ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১৩ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। অক্টোবর মাসে সিলেট জেলায় ১৬টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী, ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৮ জন, মুখোমুখী সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ১৪ জন নিহত, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ৩ জন, এসময় ১৮ জন চালক নিহত হয়েছেন। এছাড়া অক্টোবর মাসে নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।