সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৪ আসনে প্রতীক পেলেন ৩ প্রার্থী

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ধারাবাহিকভাবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

সিলেট-৪ আসনে দলীয় ৩ জন প্রার্থীর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নৌকা, তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন মিনার প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ শেষে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন এবং একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।