এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাশের হার ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ২টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
বোর্ড সূত্র জানায়, এবছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
