সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট প্রেসক্লাবে আজ‘এক জীবনের গান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী ড. সালেহ হোসেন-এর ‘এক জীবনের গান’ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় সিলেট প্রেসক্লাবের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ।
বিশেষ অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আতীউল্লাহ ।
সভাপতিত্ব করবেন সত্তর দশকের অন্যতম কবি ও কথা সাহিত্যিক সালেহ আহমদ।
অনুষ্ঠানে অতিথি আলোচক থাকবেন শাবিপ্রবি’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল ও লোক গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।