সোমবার , ২৩ জুন ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিএনজি-অটোরিক্সায় নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার না দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মেট্রো ও সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা গাড়িতে নতুন করে রেজিস্ট্রেশন নাম্বার না দেওয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট নগরের দক্ষিণ সুরমার লাউয়াই বঙ্গবীর রোডস্থ প্রধান কার্যালয়ে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং চট্ট- ২৭৮৫ এর উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক মো. বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মো. ইউসুফ আলী, প্রচার সম্পাদক আনসার আলী প্রমুখ।

এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নতুন করে সিলেট মেট্রো ও সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা গাড়িতে রেজিস্ট্রেশন দেওয়ার পায়তারার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মালিক শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের নায্য দাবি ও অধিকার আদায় করেছেন। বর্তমানে রেজিস্ট্রেশন সিএনজি গাড়ি নগরীতে ধারণ ক্ষমতার বাহিরে। এমতাবস্থায় বিআরটিএ কর্তৃপক্ষ নতুন করে রেজিস্ট্রেশন দিলে যত ধরনের ক্ষতি হবে তার সম্পূর্ণ দায়ভার বিআরটিএ-কে নিতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও সরকারী বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের প্রতি জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।