রবিবার , ২৩ আগস্ট ২০২৬, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪০
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ও প্রাথমিক শিক্ষক নেতা মো. শামসুল আলমের ইন্তেকাল

সিলেটের সকাল রিপোর্ট ::
আগস্ট ২৩, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তন সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ স্কাউটস বালাগঞ্জ উপজেলার কমিশনার, দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল ৫ টার দিকে সিলেট নগরীর পশ্চিম শেখঘাট উত্তরণ ৩৭ নং বাসায় তিনি ইন্তেকাল করেন।

‎মো: শামসুল আলমের গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের শ্রীনাথপুরে। ৭ বোন ও ৬ ভাইয়ের মধ্যে তিনি ভাইদের মধ্যে সবার ছোট। তাঁর স্ত্রীও একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষক দম্পতির একমাত্র ছেলে সাকিব সিলেটের লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী।

‎আজ রোববার (২৩ আগস্ট) বাদ যোহর মরহুম শামসুল আলমের কর্মস্থল দেওয়ান বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর ১ম জানাযা এবং বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহে ২য় জানাযা অনুষ্ঠিত হবে।

‎তাঁর মৃত্যুতে সিলেটে শোক বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।