শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

শিমুলতলা পশ্চিমপাড়া মসজিদের উদ্বোধন

মাহমুদুল হাসান নাঈম
ডিসেম্বর ২২, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানিগঞ্জে দোয়া মাহফিলের মাধ্যমে শুক্রবার (২২শে ডিসেম্বর) শিমুলতলা পশ্চিমপাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করেন ছাতক নোয়াগাঁও গণেশপুর মাদ্রাসার মুহতামিম শায়খ আব্দুল হান্নান গণেশপুরী।

এমজিআর এর অর্থায়নে সওয়াব ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে শিমুলতলা পশ্চিমপাড়া জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদে মক্তবে ৩টি রুম, অজুখানা ও ২টি বাথরুম রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তেলিখাল মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবির আহমদ,পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া, মসজিদের মুতাওয়াল্লি হাজি আফাজ উদ্দিন, সেত্রুেটারী মাওলানা ওলিউর রহমান, সহ সেত্রুেটারী আব্দুল্লাহ মিয়া,মোঃ খোরশেদ আলম সহকারী কো-অর্ডিনেটর সওয়াব,আবু সাঈদ মোল্লা সিনিয়র প্রোগ্রাম অফিসার সওয়াব,আব্দুল্লাহ আল মতি প্রোগ্রাম অফিসার সওয়াব। এছাড়াও বৃহত্তর তেলিখাল এলাকার ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।