শনিবার , ৮ মার্চ ২০২৫, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবির ভর্তি পরিক্ষার ফলাফল কবে; কিভাবে জানা যাবে

শাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ৮, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে ৭ দিন পুর্বে। কখন ফলাফল প্রকাশ করা হবে জানা গেছে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড মো রফিকুল ইসলাম বলেন, আমাদের ফলাফল প্রকাশের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সিন্ধান্ত মোতাবেক আগামীকাল রাতে কিংবা ১০ তারিখে ফলাফল ঘোষণা করা হবে।

ফলাফল কিভাবে প্রকাশ করা হবে প্রসঙ্গে তিনি বলেন, আমরা এসএমএস,  ওয়েবসাইটে কিংবা পিডিএফ এর মাধ্যমে সকলের ফলাফল একত্রে প্রকাশ করতে পারি। এ বিষয়ে আমরা আজ সিন্ধান্ত নিব।

এর আগে গত শুক্রবার (২৮ফেব্রুয়ারি) ১ম বারের মতো ৫ টি বিভাগীয় শহরে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৮৬ হাজার ৩৮০ শিক্ষার্থী আবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।