শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৭
আজকের সর্বশেষ সবখবর

শাবিপ্রবিতে ৩ হাজার টাকার উপর কমেছে প্রথম বর্ষের ভর্তি ফি

শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি কমিয়ে নতুন ফি নির্ধারণ করা হয়েছে। গত বছরের ভর্তি ফি থেকে ৩ হাজার ১শত টাকা কমিয়ে ১৪,৯০০ টাকা করা হয়েছে এবারের ভর্তি ফি। তবে এবার নির্ধারিত পূর্বের ১৭,০০০ টাকা থেকে ২,১০০ টাকা কমিয়ে এই নতুন ফি নির্ধারণ করা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের কল্যাণেই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয়। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল ও স্নেহশীল আচরণ করা, যাতে তারা পাঠদান, পরীক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হয়।”

সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন খাতের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে ভর্তি ফি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।