শনিবার , ৩ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৩
আজকের সর্বশেষ সবখবর

শাবি কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৪.৬৭

শাবি প্রতিনিধি
জুন ৩, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৪ দশমিক ৬৭ শতাংশ।

শনিবার (৩ জুন) শাবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় শাবিতে অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৭শ’ ১৭জন এবং অনুপস্থিত ছিল ৩২২ জন শিক্ষার্থী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সার্বিক পরিস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, যাতায়াত সুবিধায় শিক্ষার্থীদের জন্য ১২ টি বাস শহরের মূল পয়েন্ট গুলোতে রাখা হয়। প্রয়োজনে আলাদা ট্রিপেরও ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।