রবিবার , ২৩ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটির বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৩, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসকে সবুজে সবুজে সাজিয়ে তুলতে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই ২০২৩) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে একটি জারুল গাছের চারারোপণের মাধ‍্যমে বৃক্ষরোপণ অভিযান -২০২৩ এর উদ্বোধন করেন সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমপি। এসময় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীও বঙ্গবন্ধু চত্বরে একটি জারুল গাছের চারা রোপণ করেন।

এ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ আব্দুল হাই, ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ড সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাব‍ৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।