সোমবার , ৩১ জুলাই ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৭
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
জুলাই ৩১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ১৬তম সভা  সোমবার (৩১ জুলাই  ২০২৩) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের চুড়ান্ত অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড  অব  ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় অর্থ কমিটির সদস্য  লিডিং  ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস‍্য ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, উপাচার্য মনোনীত সদস্য ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান  মো. জাহাঙ্গীর আলম এবং  লিডিং  ইউনিভার্সিটির অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।