শনিবার , ২০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৮
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের রাইটিং প্রতিযোগিতা শুরু

ডেস্ক রিপোর্ট
মে ২০, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের আয়োজনে রাইটিং প্রতিযোগিতা  দ্বিতীয় সিজন শুরু হয়েছে। লিডিং ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাব (এলইউটিসি) মঙ্গলবার  (১৬ই মে ২০২৩) অনলাইনে “Edvise presents LUTC Writing Competition 2023 Season 2 powered by Global Doorway Consultant” শীর্ষক মাসব‍্যাপী প্রতিযোগিতা উন্মুচন করেছে।

প্রতিযোগিতায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অনলাইনে ট‍্যুরিজম বিষয়ক যেকোন প্রবন্ধ নির্ধারিত শব্দের মধ‍্যে (বিশ্ববিদ্যালয় পর্যায়ের জন্য শব্দের লিমিট ৭০০-১২০০ এবং কলেজ বিভাগের জন্য ৫০০-৮০০ যেখানে প্ল্যাজারিজম ১৫% পর্যন্ত গ্রহণযোগ্য হবে) জমা দিতে পারবে।
প্রতিযোগিদের সুবিধার্থে ১০টি বিষয়বস্তু দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েটি হলঃ Women’s Empowerment and Tourism, Digitalization in tourism, Emerging tourism trends, Effects of ecotourism in Bangladesh. তাছাড়া ট‍্যুরিজম এর উপর প্রতিযোগী তাদের পছন্দের বিষয় নিয়েও ইংরেজিতে নিজের লেখা প্রবন্ধ জমা দিতে পারবেন। যেখানে ক্রেডিট বা রেফারেন্স দেওয়া আবশ্যক সেখানে দিতে হবে।

প্রবন্ধটিতে অবশ্যই একটি উপযুক্ত শিরোনাম; অংশগ্রহণকারীর নাম; যোগাযোগ নম্বর; বিশ্ববিদ্যালয়/কলেজের নাম ও ঠিকানা আলাদাভাবে উল্লেখ থাকতে হবে;
প্রার্থীকে ৩ টি ফাইল ইমেইল অথবা প্রদত্ত লিংকের মাধ্যমে পাঠাতে হবে যেখানে ১. প্রবন্ধ (১টি) ২. স্টুডেন্ট আইডি কার্ডের ছবি এবং ৩. LUTC Facebook page এর লাইক দেওয়া স্ক্রিনশট ও ইভেন্টটি নিজের প্রফাইলে শেয়ার করার পর স্ক্রিনশট। প্রবন্ধ সংযুক্তিটি DOC এবং পিডিএফ উভয়  ফাইলে করে পাঠাতে হবে। সংযুক্তি বা ফাইলের নামকরণ করতে হবে অংশগ্রহণকারীর নামে, এবং সর্বশেষে যোগাযোগ নম্বরসহ জমাদানকারির পুরো নাম ইমেইলে উল্লেখ করতে হবে ।

রাইটিং প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম বিজয়ী পাবেন ৬০০০ টাকা,  দ্বিতীয় বিজয়ী ৩০০০ টাকা ও তৃতীয় বিজয়ী ২০০০ টাকা। কলেজ পর্যায়ে প্রথম বিজয়ী পাবেন ৪০০০ টাকা, দ্বিতীয় বিজয়ী ৩০০০ টাকা ও তৃতীয় বিজয়ী ২০০০ টাকা। তাছাড়া উভয় পর্যায়ের প্রথম বিজয়ীদের আর্টিকেল লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের আগত ট্রাভেল ম্যাগাজিন এর ২য় ভলিউমে পাবলিশ করা হবে।
এই প্রতিযোগিতায় টাইটেল স্পনসর Edvise Education Services এবং পাওয়ার্ড স্পন্সর Global Doorway Consultant।

উল্লেখ্য, গত ২০২১ সালে লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবটি প্রথমবারের মত আয়োজন করেছিল LUTC Writing Competition 2021। গত সিজনে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথম বিজয়ীদের আর্টিকেল পাবলিশ হয় লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের প্রকাশিত ট্রাভেল ম্যাগাজিন এর প্রথম ভলিয়ম ‘Tourism Buzz’ এ।
আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেইবুক পেইজঃ www.facebook.com/lutc.syl

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।