শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৮
আজকের সর্বশেষ সবখবর

যাদুকাটা নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া শ্রমিকের নাম কাছম আলী (৬০)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মত এলাকার শ্রমিকরা বারকী নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্ত পিলার অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন করতে জিও পয়েন্ট (ভারতের দিকে) যান শত শত শ্রমিক। এসময় ভারতীয় বিএসএফ ধাওয়া করলে সবাই দ্রুত চলে আসতে চাইলে কাছম আলী (৬০) তার বারকী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখোঁজির পর বারেকটিলা-লাউড়েরগড় খেয়া পারাপারের এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।