সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মুরারিচাঁদ কলেজ জার্নালের মোড়ক উন্মোচন করছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। শনিবার এমসি কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে ৩য় বর্ষের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
কলেজের উদ্ভিদবিদ্য্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সভাপতির বক্তব্যে রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, জার্নাল সম্পাদনা পর্ষদের সম্পাদক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, জার্নাল সম্পাদনা পর্ষদের সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

মুরারিচাঁদ কলেজ জার্নালের সম্পাদনা পরিষদের সাথে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় পররাষ্ট্রমন্ত্রী কলেজ জার্নালে নিবন্ধিত প্রবন্ধের প্রশংসা করে শিক্ষা ও গবেষণার উন্নয়নে মানসম্মত জার্নাল প্রকাশনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জার্নাল প্রকাশনা অব্যাহত রাখারও আহবান জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ কলেজের টিনশেডের সংস্কারের বিষয়ে অবগত করেন পররাষ্ট্রমন্ত্রীকে। তখন তিনি তাতে সম্মতি জানিয়ে আগামীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে এবং তিনি নির্বাচিত হলে এটি সংস্কার করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
