বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ কামরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবুল কাশেম এর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৯ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক চন্দ্র দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ ও ৪ কেজি গাঁজাসহ কামরুল মিয়া কে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।