সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

মদিনা মার্কেটে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নগরের মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জলি রাণী চন্দ (২১) ওই এলাকার গৌরমোহন চন্দের মেয়ে। সে এমসি কলেজের শিক্ষার্থী ও বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসে থাকেন।

পারিবারিক কলহের জের ধরে জলি রাণী শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন- সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ওসি তদন্ত খালেদ মামুন। তিনি জানান, রাতে জলি রাণীর পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে তার ঘরের দরজা ভেঙে ঝুলন্ত দেহটি মাটিতে নামান। পরে খবর দিলে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

খালেদ মামুন আরও বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। তার লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।