রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

মদসহ গ্রেফতার হওয়া শাবির ২ শিক্ষার্থী বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মদসহ পুলিশ গ্রেফতার হওয়ার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে  আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  কামরুজ্জামান খাঁন প্রিন্স।

উল্লেখ্য, বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট  কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ৷ এরপর শুক্রবার দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।