কোম্পানীগঞ্জের বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) পূর্ণাছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহত্তর পূর্ণাছগাম ছাত্র পরিষদের নতুন সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুমেল হুসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন এবাদুর রহমান সুমন (সিনিয়র সহসভাপতি), নজরুল ইসলাম (সহসভাপতি), কাজল বিশ্বাস (যুগ্ন সাধারণ সম্পাদক), জহির উদ্দিন( সহ- সাংগঠনিক সম্পাদক), মিলাদুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক),ইছরাক আলী রুমেল(অর্থ সম্পাদক) গৌতম বিশ্বাস(সহ – অর্থ সম্পাদক), পিয়ারঞ্জন বিশ্বাস(প্রচার সম্পাদক), লাহিন মিয়া (দপ্তর সম্পাদক), সঞ্জিত বিশ্বাস(সহ-দপ্তর সম্পাদক), জাবের হোসেন(আইনবিষয়ক সম্পাদক), মাহমুদুল হাসান সুমন (ধর্মবিষয়ক সম্পাদক), রণি চন্দ্র দাস(সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক), অপু বিশ্বাস (সংস্কৃতি বিষয়ক সম্পাদক) ও বিধান বিশ্বাস প্রমূখ।
সভায় সংগঠনকে সুষ্টুভাবে পরিচালনা করা, শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করা; পরিবেশের ভারসাম্য রক্ষা ও তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ; স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা; সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের পাশে থাকা; মাদকমুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
