রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির তিন নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১০, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রোববার সকালে তাদের সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – সিলেট নগরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।