বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৯

বিএনপি লাল কার্ড পাইয়া গেছে, বিএনপি ভুয়া: সিলেটে কাদের

সিলেটের সকাল রিপোর্ট ::
ডিসেম্বর ২০, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‌‌‌”বিএনপি কি আছে? লাল কার্ড, লাল কার্ড, বিএনপি লাল কার্ড পাইয়া গেছে। খেলাতো হবে। ফাইনালে বিএনপি নাই, বিএনপি নাই, খেলায় নাই। খেলায় আছে ১৮৯৬ জন। সাতই জানুয়ারি নির্বাচনের মাঠে সারাদেশের ৩০০ আসনে ১৮৯৬জন খেলবে। জোরদার খেলা হবে।”

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, ”খেলা হবে, প্রস্তুত আছেন, সিলেটের খবর কি? বিএনপি কই? এখানে আছেন, পালিয়ে গেছে।”

”তারা (বিএনপি) বলে, নির্বাচনের পরে ৫ দিন সরকার পতন হয়ে চলে যাবে। সত্য না মিথ্যা। বিশ্বাস হয়। ভুয়া, বিএনপি হলো ভুয়া। তাদের ধর্মঘট, তাদের হরতাল, তাদের রাজনীতি, তাদের আজকের যে কর্মসূচি- অগ্নিসন্ত্রাস ভুয়া। তাদের সন্ত্রাস-ধর্মঘট বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের রুখতে হবে। একসাথে সিলেটবাসীকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে মরবেন।”-বলেও যোগ করেন তিনি।

বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক প্রসঙ্গে তিনি আরও বলেন,  ”এখন বিএনপি অসহযোগ আন্দোলন দিয়েছে। হায়রে আল্লাহ….। এরা নাকি অসহযোগ আন্দোলন করবে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সরকার।”

এরআগে দুপুর একটায় কুরআন তেলোয়াতের মধ্যে জনসভা শুরু হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা ও মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।