কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘুরে গেলেন দীর্ঘ ১৭ বছর পর দেশে আসা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
বুধবার বিকেলে ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে তাকে স্বাগত জানান কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আলী আকবরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরপর তিনি স্বপরিবারে সাদা পাথর পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, সদস্য খোকন রঞ্জন দে, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফখরুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. গিয়াস উদ্দিন, মো. রজন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক জাফর আহমদ, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য আবু আল হেলাল, মামুন আহমদ, হেলাল আহমেদ প্রমুখ।
