সোমবার , ২৪ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৪
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্ত মানুষদের মাঝে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের নগদ অর্থ বিতরণ

লবীব আহমদ
জুন ২৪, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বন্যার্ত মানুষদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে কোম্পানীগঞ্জের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ। সোমবার সকালে আল-বারাকাহ্ মুহাম্মদিয়া ইসলামিয়া গৌরীগর মাদরাসায় গ্রামের বন্যার্ত ১০৩টি পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের দেশের বাস্তবায়ন কমিটির সদস্য ও ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল আনোয়ারুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমান, সংগঠনের আহবায়ক ও উপদেষ্টা ইজ্জত আলী, বাস্তবায়ন কমিটির সদস্য লবীব আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- বাস্তবায়ন কমিটির সদস্য কিনু মিয়া, আব্দুর রহমান ফটিক, সাদ্দাম হোসেন, ফরহাদ হোসেন, সেলিম আহমদ, জামিল আহমদ, আব্দুল আমিন প্রমুখ।

এসময় বক্তারা গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন সহ সকল প্রবাসীকে ধন্যবাদ জানান এবং সবসময় গরীব মানুষদের পাশে দাঁড়ানোর আহবানও জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।