শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। শুক্রবার সকাল ১০ টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল মায়ানমারে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।

সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ মাত্রার ছিল। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর প্রথমেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন সিলেট নগরের চন্দনটুলা এলাকার বাসিন্দা সাংবাদিক কাউসার চৌধুরী। তিনি জানান, আমি চেয়ারে বসা ছিলাম। হঠাৎ দেখি চেয়ারে নড়াচড়া শুরু করছে এবং বিল্ডিংও নড়তেছে। পরে ভূমিকম্প হচ্ছে বলে বুঝতে পেরে বাসার নিচে নেমে বাইরে আসি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু, একটা আতঙ্কের সৃষ্টি হয়।

সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ৫ মাত্রার ভূমিকম্পে সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর শুনা যায় নি। আর এরকম মাত্রায় মূলত ক্ষয়ক্ষতি হয় না ততটা। ৬ মাত্রার উপরে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।