বিশ্বনাথে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে মুনতাসির আলী
খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এই গণ গণঅভ্যুত্থানকে যারা বিপ্লব হিসেবে রাঙাবার চেষ্টা করছেন তারা ভুল করছেন। বিপ্লব আর গণঅভ্যুত্থান এক নয়। এই গণঅভ্যুত্থান ২য় স্বাধীনতা কিংবা সেকেন্ড রিপাবলিক এর লড়াই ছিল না। ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে মজলুম মানুষের একটি সংগ্রাম ছিল। এটি ছিল ছাত্রদের নেতৃত্বে জনগণের বিজয়। জাতি হিসাবে আমাদের দুর্ভাগ্য আছে, ভুল আছে পদে পদে, তাই বলে একটা দেশ বারবার স্বাধীন হয় না। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের সাথে অন্য কিছুর তুলনা হতে পারে না।
রোববার বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাখা সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দলের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ রফিক আহমদ।
মুহাম্মদ মুনতাসির আলী আরো বলেন, জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবী। কোনো বিভেদ নয়, ঐক্য চাই। কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব রাজনৈতিক দলের কাজ করা উচিত। রাজনীতিতে প্রতিযোগিতা একটি রাজনৈতিক সৌন্দর্য। প্রতিহিংসা ক্ষতিকর। ক্ষমতা কেন্দ্রিক দখলদারিত্বের রাজনীতি দেশের কোনো কল্যাণ নেই। সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা দরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, আন্জুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙুর।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সহসভাপতি মুফতি শিহাব উদ্দিন, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, অধ্যক্ষ গৌছ উদ্দীন, সহসাধারণ সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, হাফিজ মুহসিন আহমদ, বায়তুলমাল সম্পাদক এনামুল হক, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, যুব বিষয়ক সম্পাদক আলী আহমদ, প্রচার সম্পাদক রাসেল শিকদার, লামাকাজী ইউনিয়ন সভাপতি জাহেদ আহমদ জেহীন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, খাজাঞ্চি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান আরিফ, অলংকারী ইউনিয়নের সভাপতি মজদুদ্দীন মাজেদ, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল আহাদ, রামপাশা ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, দৌলতপুর ইউনিয়নের সভাপতি বুরহান উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়নের আব্দুল জলীল, দেওকলস ইউনিয়নের আব্দুর রহমান, দশঘর ইউনিয়নের সভাপতি লুকমান আহমদ প্রমুখ।-
