মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৭৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রায় ৭৩ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবি, সোম ও মঙ্গলবারে সিলেট ও সুনামগঞ্জ জেলায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।

বিজিবি জানায়, গত রবি, সোম ও মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ বোতল ভারতীয় অলিভ ওয়েল, ১ হাজার ৮২ পিস সাবান, ১৬২ পিস মেহেদি, ৯৬ বোতল ফেন্সিডিল, ৩৩৭ বোতল মদ, ৭ হাজার ৬৮৮ কেজি বাংলাদেশী রসুন, ১ টি ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১১ টি নৌকা সহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ৭২ লাখ ৪৭ হাজার ৯১০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গত ৩ দিনে সিলেট ও সুনামগঞ্জর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।