বুধবার , ২৪ এপ্রিল ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২৯
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৪, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ও হতাহতের সংখ্যা বাড়ায় দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারী ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচা সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সদস্য রাশেদুজ্জামান রাশেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মো. সাইফুল করিম চৌধুরী হায়াত।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কঠোর নজরদারী বাড়ানোর আহবান জানাই। সড়ক দুর্ঘটনায় দোষী ব্যাক্তিদের সঠিক তদন্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সড়কে ডিভাইডার স্থাপন করা, আঞ্চলিক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান সনাক্ত করা এবং সতর্কীকরণ বিলবোর্ড স্থাপন করা, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে বন্ধ রাখা, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে বিআরটিকে লাইসেন্স প্রদান করারও আহবান জানান তারা।

এসময় সড়ক দুর্ঘটনা রোধে ৪ দফা দাবি উপস্থান করা হয়। দাবিগুলো হল- সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্নবাসনের লক্ষে গঠিত ট্রাষ্টের নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ তাৎক্ষনিক প্রদান করা, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

মানববন্ধনে নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনামূলক সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল খালিক।

এসময় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, নিসচা জেলা শাখার যুগ্ম আহবায়ক শফিকুর রহমান চৌধুরী, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বরিশাল নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি আসলাম হোসেন, তপোবন যুব ফুরামের সাবেক আহবায়ক সৈয়দ মনসুর আলী, অগ্রনী তরুণ সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, স্কলার্স হোমের শিক্ষার্থী তৌফিকুর রহমান নাদিম, নিসচা মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহিম তালুকদার, ছাতক উপজেলার সাধারণ সম্পাদক পংকজ দে, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, নিসচা জেলা শাখা সদ্য আব্দুল হাসিব, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, নাট্য অভিনেতা সোলেমান হোসেন চুন্নু, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সাজন দাশ শুভ, খোকন মজুমদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।