মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ৭, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশনের(সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহযোগিতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।

জবাবে আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এর আগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারত করেন। পরে নগর ভবনে তার সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।