সিলেটের দক্ষিণ সুরমায় মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার অতিরবাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম।
ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে পুলিশ সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এসময় পুলিশ জানায়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
