শনিবার , ৩০ মে ২০২৬, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯

জৈন্তাপুরে নোহা চাপায় পথচারী নিহত

জৈন্তাপুর প্রতিনিধি ::
মে ৩০, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে নোহা গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দুর রহমান (৬০) গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত সৈয়দুর রহমান ৬ কন্যা সন্তানের পিতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সৈয়দুর রহমানকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।