বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৪
আজকের সর্বশেষ সবখবর

জামিনে ‍মুক্ত সাবেক এমপি মানিক

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৭, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ ও বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাবের একটি দল সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেফতার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাকে। তিনি গত ৪ আগস্টে সুনামগঞ্জ শহরের বাসস্টেশনে ছাত্র-জনতার উপর দায়ের করা মামলার তিন নম্বর আসামী ছিলেন। গত ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।
পরে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গত ২০ অক্টোবর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাকে জামিন দেবার আবেদন করেন।
এডভোকেট নজরুল ইসলাম ও এডভোকেট আব্দুল হামিদ জানান, মুহিবুর রহমান মানিক শারীরিকভাবে অসুস্থ। তিনি চোখে কম দেখেন। অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না। আমরা আদালতকে জানিয়েছি জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্যান্য রোগ সুখে ভোগছেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।